চট্রগ্রামে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

চট্টগ্রাম প্রতিনিধি, মোঃ ইব্রাহিম শেখ : বাঁশখালীর মিনজিরি তলা এলাকায় অভিযান চালিয়ে ৯১ হাজার ইয়াবাসহ মো. শহীদ উল্লাহ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যা ব।শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে আটক করা হয়। মো. শহীদ উল্লাহ ওই এলাকার মৃত সৈয়দুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবচার জানান, মিনজিরি তলা এলাকার শহীদ উল্লাহ’র বসতঘরে মাদকদ্রব্য মজুত রেখে বিক্রয় করার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটা দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘরে মাটির গর্ত থেকে ১টি প্লাস্টিকের ছোট বস্তায় সাদা পলিথিনের ওপর স্কচটেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে শহীদ উল্লাহ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card