চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে।
সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি সুমন আচার্যী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসন ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুল আরা সুলতানা,
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিঃ নির্মল দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার, কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দির এর ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ভট্টাচার্য ও খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব।
এলাকার প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের চোখের সমস্যা চিহ্নিত করে তাদের চিকিৎসা দেওয়াই ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা সনাতন সমাজ কল্যাণ পরিষদের মূল লক্ষ্য। যাদের সেবা দেওয়া হয়েছে তারা টাকার বিনিময়ে চিকিৎসা নিতে সক্ষম নন।
চক্ষু চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল, এদিকে চক্ষু ক্যাম্প উপলক্ষে জেলা শহর ছাড়াও পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করে।
আয়োজক কমিটি বলেন, মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই আয়োজন। এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হচ্ছে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদেরকে আজকে বাছাই করে পরবর্তী সময়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
বিপ্লব তালুকদার/এনএএন টিভি
