বৈসু-সাংগ্রাই-বিঝু উৎসব উপলক্ষে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে খাগড়াছড়িতে ৫ এপ্রিল পর্যন্ত উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি বাস্তবায়নে সহযোগিতা করছে ILO বাংলাদেশ-এর ProGRESS প্রকল্পের অর্থায়নে পরিচালিত CJII প্রকল্প, জাবারাং কল্যাণ সমিতি ও TAMS প্রকল্প, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি।
আজ বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।
মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
উদ্যোক্তা মেলায় মোট ৪৫টিরও বেশি স্টল রয়েছে, যেখানে বাঙালি ও পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও নানান ধরনের খাবারের পণ্য প্রদর্শিত হচ্ছে শেফালিকা ত্রিপুরা।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
