নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ইসদাইর বাজার এলাকায় ইসদাইর আলোকিত শ্রমজীবী সংগঠনের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইসদাইরের এনামুল হক সিদ্দিকী সুপার মার্কেটে সংগঠনের ৩ শাতাধিক সদস্যদের মাঝে ঈদ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।
ইসদাইর আলোকিত শ্রমজীবী সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুল আউয়াল ও ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর সংরক্ষিত নারী সদস্য ফেরদৌস আরা অনা এবং
ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুজ্জামান বুলবুলি।
এছাড়াও সংগঠনের সহ-সভাপতি বাবুল, সাংগঠনিক সম্পাদক বধু, অর্থ সম্পাদক তোফায়েল আহম্মেদ রানাসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান স্বপন ইসদাইর আলোকিত শ্রমজীবী সংগঠনের এই উদ্যোগ সাধুবাদ দিয়ে বলেছেন,
এই সংগঠনের মাধ্যে ইসদাইর এলাকার গরীব অসহায় মানুষের অনেক উপকার হবে।
সদর উপজেলার প্রত্যেক চেয়ারম্যান জনদরদী। মাননীয় প্রধানমন্ত্রী চান তার জনপ্রতিনিধিরা গরীব দুঃখী মানুষের পাশে দাড়াঁক।
আমাদের কাছে সরকারি যে সকল বরাদ্ধ আছে তা সুসম বন্টন করি।
অনুদান নিতে আসা মানুষের উদ্দেশ্যে বলেন, যাদের আছে তারা আবারও নিবেননা। যে কিছুই পায়নি তাকে নিতে দিন।
আরও পড়ুন:
