সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
সে ক্ষেত্রে পর দিন শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে।
আর যদি এমনটা হয় তাহলে আগামী শনিবার (২২ এপ্রিল) এই অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
এক টুইটবার্তায় আইএসি জানিয়েছে, শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এ অনুমান করছেন।
তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।
সংস্থাটি বলছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছেন, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং
আরব বিশ্বের অধিকাংশ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন।
লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে।
তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
যদি বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তাহলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারী ব্যক্তিরা এবার ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।
আরও পড়ুন:
- বেলাবতে শিক্ষা-চিকিৎসা সহায়তাসহ সেলাই মেশিন বিতরণ
- মঙ্গলবার গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম
- সম্প্রতি এশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রফতানি-নিয়ন্ত্রণ করে
- সিলেটে ফলের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা
- মিয়ানমারে নববর্ষে ৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা
- নির্বাচনে পরাজিত হবে জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে: সেতুমন্ত্রী
- রাসায়নিক দিয়ে পাকানো ৮ হাজার কেজি আম জব্দ
- ‘স্কেটিং সু’ না পেয়ে কিশোরের আত্নহত্যা
- রাশিয়া সঙ্গে চীন এর বাণিজ্যিক কার্যক্রম অব্যাহতভাবে বাড়ছে
- বায়তুল মোকাররম সোনার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- গরমে ট্যাঙ্কভর্তি ফুয়েল ভরলে বিস্ফোরণের ঝুঁকি থাকে?
- বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন
- অতিরিক্ত ওজনে কোন রঙের পোশাক পরলে স্লিম দেখাবে?
এন এ এন টিভি

Comments are closed.