ক্রমাগত বেড়েই চলেছে নারায়ণগঞ্জে তাপমাত্রা

দেশের ২৮টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ক্রমাগত বেড়েই চলেছে সারা দেশে দিনের তাপমাত্রা ।

এছাড়া তিনটি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের সুএে জানাযায় , খুলনা বিভাগের ১০টি এবং রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী দুই দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

গতকাল শনিবার (৬ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন দেশে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে

 

ইউটিউবে ভিডিওটি দেখতে  লিঙ্কে ক্লিক করুন : https://youtu.be/_YQRIBdqzm0

 

আরও পড়ুন :

এনএএন টিভি