নারায়ণগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গলার চেইন ও কানের দুল খুইয়েছেন মোছা. হিরা মনি (১৯) নামে এক শিক্ষার্থী।

তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার (২ মে) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পরে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

হীরা মনির মা মোছা. শাহিদা বেগম বলেন, আমার মেয়ে তোলারাম কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাসায় ফিরছিল।

পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা সোনার চেইন ও কানের দুল নিয়ে যায়।

পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি তিন যুবক জোরপূর্বক ওই অটোরিকশায় উঠে পড়ে। পরে তাকে অচেতন করে সোনার চেইন ও দুটি কানের দুল নিয়ে যায়।

শাহিদা বেগম আরও জানান, তাদের বাসা নারায়ণগঞ্জের বন্দর থানার কুনিপাড়া এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন: 

এনএএন টিভি