মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়েও

নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও।

শুক্রবার (৫ মে) দুপুর ও সন্ধ্যায় তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের প্রয়াত কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) এবং তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৬৬)।

জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন।

মৃত্যুর সংবাদটি শোনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি।

এ জন্য সংবাদটি পাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। একইসঙ্গে দু’জনের মৃত্যু আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছে না।

 

আরও পড়ুন :

এনএএন টিভি