মোঃ সিফাত রানা গোমস্তাপুর চাঁপাইনবয়াবগঞ্জঃ
চাঁপাইনবয়াবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপএ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজনে বাংগাবাড়ি স্কুল ও কলেজ এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দায়িত্ব প্রাপ্ত আসমা খাতুন,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা গন। মোট ১২৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপএ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
