নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল শনিবার (১ নভেম্বর) রাতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মোঃ আল আমিন (২১), পিতা: মোঃ আব্দুল হক, গ্রাম: পশ্চিম ছাতনাই, ঘাটেরপাড়, ডিমলা।
২️⃣ মোঃ মামুন ইসলাম (২১), পিতা: মোঃ জাহিদুল ইসলাম, গ্রাম: পশ্চিম ছাতনাই, সাগরপাড়া, ডিমলা।
তল্লাশিতে আল আমিনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২০ টাকা নগদ ও একটি পুরাতন মোটরসাইকেল এবং মামুন ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ ধারায় মামলা (নং-০১, তারিখ-০২/১১/২০২৫) রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ওমর ফারুক/এনএএন টিভি