নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ি আনন্দবাজার এলাকার নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আলামিন হোসাইন (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলামিন হোসাইন স্থানীয় রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা (নং-১৫/২৫) এবং যৌতুক মামলা (নং-১৬৩/২৫) চলমান রয়েছে।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডোমার থানা পুলিশ।
ওমর ফারুক/এনএএন টিভি