হবিগঞ্জের মাধবপুরে নিজ বাবার হাতে খুন হয়েছে রায়হান (১২) নামে একশিশু। এই ঘটনায় রায়হানের পিতা জাহান মিয়াকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শিশুর মা রাহেলা বেগম হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল রবিবার বিকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে
দরিদ্র কৃষক জাহান মিয়া একটি কাঠের ঠুকরো দিয়ে তার ছেলে রায়হানের মাথায় আঘাত করেন।
গুরুতর আহতাবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে জাহান মিয়াকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে।
জাহান মিয়ার মানসিক সমস্যা রয়েছে এবং কোন কাজ করতেন না। এ ব্যাপারে তার স্ত্রী রাহেলা বেগম এজাহার দায়ের করার প্রস্তৃতি নিচ্ছেন।
রায়হানের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
- সয়াবিনের দাম লিটারে ১৫ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা
- গাজীপুরে কারখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণ; দগ্ধ ১৬
- এক বছরে সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টর জমিতে
- নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১
- এশিয়া কাপের পরিবর্তে পাঁচ জাতির টুর্নামেন্ট হতে পারে
- চট্টগ্রাম তুলাতলী বস্তিতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন কলেজছাত্র
- নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন শামীম ওসমান

Comments are closed.