আওয়ামীলীগের জন্য আজীবন কাজ করে যাবো সাজু সাঈদ সিদ্দিকি

শেরপুর জেলার নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি প্রার্থী সাবেক চেয়ারম্যান সাজু
সাঈদ সিদ্দিকি বলেছেন শেখ হাসিনা দেশের মানুষের জন্য
যেভাবে কাজ করেন তার পাশাপাশি আমরা যদি সক্রিয় হই তাহলে
দেশের উন্নয়ন সম্ভব প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের
কৃষি জমি পতিত থাকবে না এবং সকলের কৃষিতে অংশ

গ্রহণ করতে হবে । তেমনি আমরাও কৃষিতে অংশ গ্রহণ করি
এবং ফসল ফলাতে সহযোগিতা করি । সাজু সাঈদ সিদ্দিকি
এক সময় চেয়ারম্যান ছিলেন বর্তমানে কৃষিবান্ধব
কার্যক্রম করে সমাজে প্রশংসা কুড়িয়েছেন এবং সমাজের
মানুষের সেবা করে তার জীবন কেটে যাচ্ছে । আসন্ন
ইউনিয়নের কমিটি গঠনে তিনি চন্দ্রকোনা ইউনিয়ন
আওয়ামীলীগের একজন সভাপতি প্রার্থী তাকে ঘিরেই স্বপ্ন
দেখতে শুরু করেছেন ইউনিয়ন ওয়ার্ড ও বিভিন্ন গ্রামের
আওয়ামীলীগ নেতা কর্মীরা। তিনি বলেন আমি আওয়ামীলীগের
হয়ে শেখ হাসিনার প্রতিটি কথা গুরুত্ব দিয়ে আজীবন কাজ
করে যাবো । আমার জন্য দোয়া করবেন সকলে । আমি যেন
জনগনের সেবক হিসেবে কাজ করতে পারি।

Share this news as a Photo Card