কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ১৩ ঘন্টা পর নাবিলের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জুন) রাত ২ টায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন দুপুরে নানা বাড়ি সংলগ্ন সমুদ্র সৈকতে নাবিল তার মামাতো-ফুফাতো ভাইসহ চারজন গোসল করতে নামলে সমুদ্রের বড় বড় ঢেউয়ের তোড়ে নাবিল হারিয়ে যায়। অপর তিনজন সাঁতরিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে।
মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস বলেন, চারজন সৈকতে গোসলে নামে নাবিল সাঁতার না জানায় সে স্রোতের টানে সাগরে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন :
- ২০ বছর ধরে ‘নো কিস পলিসি’ মানছেন,
- হজের শেষ দিন পর্যন্ত সৌদি আরবে ৪৯ বাংলাদেশির মৃত্যু
- ঈদে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ বন্ধুসহ ৩ জন
- আজ ১০৩ বছরে পদার্পণ করলো ঢাবি
- ঈদে ১১ জন ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন
- ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- গাইবান্ধায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত
- ‘দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি’র গাত্রদাহ হয়’
- রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

Comments are closed.