কুষ্টিয়ায় দৌলতপুরে আগুনে পুড়ে সহোদর দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিল।
এ সময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে।
দুখু মিয়ার বসতঘরে তার দুই শিশু কন্যা সোনিয়া (৮) ও শর্মিলা (২) ঘুমিয়ে ছিল।
এদিকে, আগুন অতি দ্রুত সব ঘরে ছড়িয়ে পড়ায় তাদের উদ্ধার করা সম্ভব না হলে দগ্ধ হয়ে তারা মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান,
দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা দুখু মিয়ার দুই শিশু কন্যা সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
আরও পড়ুন:
- ঈদের আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরান
- রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ঈদে ব্যাংক বন্ধ থাকবে ৬ দিন
- ঈদের আগে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাই- গুঁড়ো দুধ-মসলা
- আজ সকাল ৭টার দিকে দেখা গেলো ‘হাইব্রিড সূর্যগ্রহণ’
- ঈদের আগে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাই- গুঁড়ো দুধ-মসলা
এন এ এন টিভি

Comments are closed.