চট্টগ্রামে বাস চাপায় ট্রাফিক পুলিশের সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বাস চাপায় মো. নুরুল করিম (৪৭) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার জানান,

‘মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দায়িত্বপালনের সময় ১০নং রুটের একটি বাস পুলিশ সদস্য নুরুল করিমকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card