নওগাঁয় র্যাবের হেফাজতে ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিন নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
সোমবার (২৯ মে) নওগাঁ সার্কিট হাউজে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সুলতানা জেসমিনের ছেলে ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত শুরু করেছেন কমিটির সদস্যরা।
উচ্চ আদালতের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে।
জেসমিনের ছেলে ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিটির আহ্বায়ক মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ক ও সংষ্কার সচিব মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন,
‘মহামান্য হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে বলা হয়েছে ১৫ দিনের মধ্য রিপোর্ট সাবমিট করার জন্য। সেই পেক্ষাপটে নওগাঁতে এসেছি। এবং এখানে কমিটির সকল সদস্যবৃন্ত রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর গ্রহণ করছি।’
তিনি আরও বলেন,
‘নওগাঁতে সুলতানা জেসমিনের পরিবার এবং অন্যান্য বেশ কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে।
এরপর নওগাঁ সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যাব। পর্যায়ক্রমে আমরা সকলের বক্তব্য শুনবো।
এরপর যথাসময়ে হাইকোর্ট বিভাগে রিপোর্ট সাবমিট করব। তদন্ত চলমান আছে এবং শেষ হওয়ার পরেই আমরা নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিব।’
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- নারায়ণগঞ্জের সোনারগাঁও ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

Comments are closed.