ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন ওরফে মিজান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন ওরফে মিজান উপজেলার হেলাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় যশোর থেকে ছেড়ে আসা গরীবশাহ নামে শাপলা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে আটকা পড়ে অনেক যাত্রী।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ, যশোরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে যশোর সদর হাসপাতালে বাসের সুপারভাইজার ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।
ঝিনাইদহে বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, বাসটির চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন :
- প্রথম রোজায়ই জমে ওঠেছে রাজধানীর শপিংমল
- শিক্ষার্থীদের দৃষ্টি হারাতে বসছেন রাবির তিন শিক্ষার্থী
- নারায়ণগঞ্জে চলছে ইফতারের প্রতিযোগীতা মূলক আয়োজন
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- হাসপাতালে ভর্তি শামীম ওসমান, দোয়া চাইলেন অয়ন
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার, পুতিন জেলে!
- মাহে রমজানে যানজট কমাতে ডিএমপির ১৫ নির্দেশনা
- ঘুমের মধ্যে পরপারে দক্ষিণী অভিনেতা অজিত কুমারের বাবা
- গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন
- স্মার্ট শিক্ষা ব্যবস্থার লক্ষ্যেই কাজ করছে সরকার
- ফটো সাংবাদিক মতিউর সেন্টুর ছেলের মৃত্যুতে শোক
- ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
