নকলা হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন এসেছে

শেরপুর জেলার নকলা উপজেলার নকলা হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন
এসেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: গোলাম
মোস্তুফা ১৭ জানুয়ারী থেকে ৩২ হাজার শিশুকে যাদের বয়স ৫-১১ বছর কোভিট-
১৯, করোনার ২য় ডোজ টিকা দিচ্ছেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল
ল্যাব বসানো হয়েছে যেকোন পরীক্ষা নিরিক্ষা করা হয় । বসানো হয়েছে একটি
অত্যাধুনিক পেশার মাপার যন্ত্র । যাতে হাত দিয়ে রাখলেই ২ মিনিটের মধ্যে
যান্ত্রিক উপায়ে পেশার মাপা যায়। ডিজিটাল ক্যামেরার মাধ্যমে সারা
হাসপাতালের চিত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো:
গোলাম মোস্তুফার রুম থেকেই সব কিছু দেখা যায় ।

Share this news as a Photo Card