নরসিংদীতে ইসলামী আন্দোলন এর স্মারক লিপি প্রদান

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

সারা দেশে স্কুল ও কলেজ থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেয়ার চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা স্বারক লিপি প্রদান করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকার রবিবার নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে মিছিল সহকারে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় যায়। এরপর নরসিংদীর জেল প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেন।

ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী ফযেজী, সেক্রেটারী মুফতি কাউছার আহম্মেদ ভূইয়া, সহ-সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, অধ্যক্ষ রাকিবুল হাসান, ডা. ইদ্রিস আলী। জেলা প্রশাসক এর পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) আবদুল্লাহ আল জাকি।

কার্যালয়ের সামনে এ ইসলামী সংগঠনের শত শত নেতাকর্মী সমবেত হয়। জেলখানা মোড় থেকে মিছিল সহকারে আসার পূর্বে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের সন্তানদের নাস্তিক ও ধর্মহীন বানাতে পারিনা। বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে ইসলামী শিক্ষা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত ইসলামী ও দ্বীনিয়াত শিক্ষার ব্যবস্থা রাখতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। নাস্তিক বৈজ্ঞানিক ডারইউনের বিবর্তনবাদ সম্পূর্ণ নাস্তিক্যবাদী মতবাদ।

এ শিক্ষা কোনভাবেই মুসলমানের দেশে চলতে পারেনা। মুসলমানদের তীব্র প্রতিবাদ সত্বেও সরকার নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা করলে এদেশের ধর্মপ্রাণ জনতা জীবন ও রক্ত দিয়ে তা প্রতিহত করবে। যারা মুসলমানের দেশে ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করবে দেশবাসী তাদের আজীবনের জন্য প্রত্যাখান করবে।