নরসিংদীতে খায়রুল কবির খোকনের বাস ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব, নরসিংদী জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এম.পি, খায়রুল কবির খোকনের বাস ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে তীব্র নিন্দা ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বিকালে নরসিংদীর রায়পুরা পান্থশালায় উপজেলা বিএনপির অংগ সংগঠনের উদ্যোগে রায়পুরা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, রায়পুরা উপজেলা যুবদলের আহবায়ক আলফাজউদ্দিন মিঠু,নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু, নরসিংদী জেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিক, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য আকির হোসেন ভূঁইয়া, শ্রীনগর ইউনিয়ন যুবদলের নেতা জাহিদুল ইসলাম লিটন ,শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা রোমান মিয়া ,শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা সোহেল, শ্রীনগর ইউনিয়নের যুবদলের নেতা হিরন পাশা, শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম মোল্লা ,রায়পুরা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিমেল, রায়পুরা উপজেলা যুবদলের নেতা মোক্তার হোসেন, রায়পুরা উপজেলা ছাত্রদলের নেতা ইমন আহমেদ, পাড়াতলী ইউনিয়নের যুবদল নেতা ইসলাম উদ্দিন সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দপ

Share this news as a Photo Card