নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সমগ্র জেলায় প্রদীপ প্রজ্জ্বল ছিল উল্লেখযোগ্য।
নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর  রহমান প্রমুখ।
পরে সন্ধ্যা ৬টা থেকে নরসিংদী সার্কিট হাউস এর সামনে থেকে শুরু করে উপজেলা মোড় পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ পজ্জ্বলন করা হয়। একই সময়ে জেলার ৬টি উপজেলায় আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

Share this news as a Photo Card