নরসিংদীর অলিপুরায় শাইনিং স্টার ডিজিটাল স্কুল এর চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও সংবধর্না

নরসিংদীর অলিপুরায় শাইনিং স্টার ডিজিটাল স্কুল এর চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথিকে তোরণ নির্মান করে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা বাধ্যযন্ত্র বাজিয়ে ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে প্রতিযোগিরা দৌড়,লংজাম,হাইজাম,বর্শা নিক্ষেপ ,হাড়িভাঙ্গা,সহ বিভিন্ন রকমের ইভেন্টে অংশগ্রহন করে বর্ণিল সাজে জাকজমক পূর্ণ আনন্দঘন পরিবেশে জাতীয় সংগীত পরিবেশন,মশাল প্রজ্জলন মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে ইভেন্ড সম্পন্ন করা হয়েছে।

নরসিংদীর নরসিংদীর নরসিংদীর

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। উদ্বোধক হিসেবে শুভ উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।

প্রধান পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মানবিক নেত্রী লায়লা কানিজ লাকি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইনিং স্টার ডিজিটাল স্কুল, এর সভাপতি এস এম ওবায়দুল হক বাবুল ও সাইনিং স্টার ডিজিটাল স্কুলের ,প্রধান শিক্ষক তাসলিমা জান্নাত রোমা পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান ও শ্রম সম্পাদক শহীদুল আলম সরকার,জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রেজাউল করিম সেলিম,জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ,অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম,আওয়ামীলীগ নেতা খাইরুল আলম,অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারিছুল হক, রূপালী ব্যাংক লিমি: মুন্সিগঞ্জ সিনিয়র অফিসার মো: মনিরুজ্জামান,মরজাল ওয়ান্ডার র্পাক ম্যানেজার নাজমুল হক (মিস্টার),রায়পুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনামুল হক সরকার, ব্রাক্ষ্মণ বধূয়া বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম প্রধান, ঢাকা জজ র্কোট এড.নজরুল ইসলাম,জাহাঙ্গীর নগর প্রো: আদর্শ পোল্টি ফিড সোহরাব হোসেন, ভেকটোরি এগ্রোভেট কোম্পানি লি. ডা.মঞ্জরুল আলম, এ.এম আল-মদিনা ফার্মাসিটিক্যাল লি. জগনাথ পাল জয়, অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হারিছুল হক মেম্বার, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিপন প্রমূখ।

 

বশির আহমেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

Share this news as a Photo Card