নরসিংদীর ব্রাহ্মান্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এর এস,এস,সি পরিক্ষা-২০২২ এ A-প্লাস প্রাপ্ত ১০৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরিক্ষা- ২০২২ এর ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকালে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন ইরান,এর সভাপতিত্বে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, নরসিংদী,জেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ মনির হোসেন ভূইয়া। প্রধান অতিথির বক্তব্যে ছাত্রীদের উদ্দোশ্যে বলেন,আগামীর দিনগুলোতে অবশ্যই এমন সাফল্য ধারা অব্যাহত রাখতে হবে। তবেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। আজ ও আগামীর সাফল্যে জন্য তোমাদের সবার জন্য শুভ কামনা ও দোয়া দোয়া রইল।

তিনি আর বলেন,স্কুলের সার্বিক অবকাঠামো সহ উন্নয়ন মুলক কার্যক্রমে জেলা পরিষদ, নরসিংদী সর্বদাই পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, উক্ত স্কুলের,
প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা,দাতা সদস্যগণ ও অভিভাবক প্রতিনিধি সদস্যবৃন্দ সহ কৃতি ছাত্রীরা। পরবর্তিতে প্রধান অতিথি কৃতি ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেচ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক গোলাম মোস্তফা, ঠিকাদার আলহাজ্ব তোয়ায়েলুর রহমান প্রমুখ।

