নারায়ণগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে যুবকরা ঘটনাস্থলের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন।
গুলিবিদ্ধরা হলেন: মো. সানি (১৭), সম্রাট পারভেজ (২১) ও মো. রুমান (১৮)।
আহতদের দাবি, তারা চনপাড়ায় থাকেন।
সকালে স্থানীয় জয়নাল গ্রুপ আর শমসের-শাহবুদ্দিন-রায়হান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। তারা সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না।
আরও পড়ুন: মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সম্রাট ও রুমান পায়ে গুলিবিদ্ধ হয়েছে; আর সানির শরীরের সংবেদনশীল অংশে। সানির অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকার। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।
আরও পড়ুন:
- ঈদ মানেই নতুন জামা এবারের ট্রেন্ডি পোশাকে নারীরা
- মতলব উত্তরে ২০ পিস ইয়াবাসহ আটক ২
- জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
- ট্যানারি কারখানাগুলোতে শ্রম আইন বাস্তবায়ন দাবি শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের
- পাকিস্তানের কোয়েটায় পৃথক বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪
- ইফতারে রাখতে পারেন ঠান্ডা সাবুদানার ডেজার্ট
- রিকশা চালককে পুড়িয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সময় পেরিয়ে গেলেও, শেষ হয়নি পাবনার বন্দরের নির্মাণকাজ
এন এ এন টিভি

Comments are closed.