নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম ত্রিশালের মৌমিতা

জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ময়মনসিংহের ত্রিশালের মেয়ে মৌমিতা আক্তার।

সে ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী এমদাদুল হক ও সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ তাসলিমা আক্তারের কণ্যা।

পরিবার সূত্রে জানা যায়, মৌমিতা শুকতারা বিদ্যানিকেতন থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ ও ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে মানিবিক বিভাগ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তির্ন হয়।

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সেই ইচ্ছা পূরণ করতে সে ময়মনসিংহ শহরের একটি নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হয়। সে কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে।

মৌমিতার বাল্য বিদ্যাপিঠ শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন বলেন, ‘মৌমিতার এই অর্জনে তার বাবা-মার পাশাপাশি আমরা শিক্ষকরাও গর্ববোধ করি। সে ছোটবেলা থেকেই ভালো শিক্ষার্থী ছিল। তার এই সাফল্যে আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card