নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ

ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. মহিদুল শেখ (২৫) নামে এক প্রবাস ফেরত তরুণ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সম্মানসেন গ্রামে এ ঘটনা ঘটে। ম‌হিদুল ওই গ্রামের মৃত কুসেই শেখের ছেলে।

মহিদুলের পরিবার সূত্রে জানা গেছে,

‘মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩ মাস আগে দেশে ফেরত আসেন।

বাড়িতে আসার পরও তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে চিৎকার শুরু করেন।

এ সময় পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখেন তিনি নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

এরপর তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আটঘর ইউনিয়‌ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হাসান খান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

‘ছেলেটা কি কারণে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছে তা এখনও জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card