নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে মোহাম্মদ ইফাজ (১৩) নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইফাজ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফিকুল আলম শহীদের নতুন বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজেডএম মহিউদ্দিন সোহাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘বিকেলে স্কুল থেকে ফেরার পর ইফাজ নিজেদের গাছে আম পাড়তে উঠে।
ওই সময় অসাবধানবশত আম পাড়ার সময় হঠাৎ গাছ থেকে নিচে পড়ে সে মাথায় গুরুতর আঘাত পায়।
তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়।’
আরও পড়ুন :
- বালির মধ্যে ব্যবসায়ীর লাশ
- সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
- নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে ভোক্তা অধিকারের অভিযান
- জেসমিন হত্যায় তদন্ত শুরু করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি
- টানবাজারে ১৫ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- তানজিন তিশা ‘মদ্যপ’ অবস্থায়, নেটিজেনদের সমালোচনার ঝড়
- অসহায় পরিচয়ে আশ্রয় নিয়ে শিশুকে অপহরণ, ১৫ হাজারে বিক্রি
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
- জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে তৈমূরের খাদ্য বিতরণ
