বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ভিক্ষুকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে আব্দুল করিম (৫০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রামে সকাল (২৯ এপ্রিল) ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ওই এলাকার স্থানীয় বাসীন্দা মো. আনোয়ারের পুকুর থেকে সকাল ১১টার দিকে করিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

করিম দুপ চাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম পোড়াদহ গ্রামের মৃত কাইম উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদৌল্লা সুজা।

পুলিশের এ কর্মকর্তা জানান, ভিক্ষুক করিম মৃগী রোগী ছিলেন।

সকালে তিনি গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে ভিক্ষা শেষে আনোয়ারের পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পোনিতে পড়ে যান তিনি।  একপর্যায়ে পানিতে ডুবে মারা যান তিনি।

এস আই সুজাউদৌল্লা সুজা আরও জানান, করিমের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card