বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশুর লাশ উদ্ধার

বরিশাল নদীবন্দরের টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ হওয়া পথশিশু সাথী আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) সকালে টার্মিনালের পাশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সাথী নিখোঁজ হয়।

নিহত সাথীর মা কয়েক বছর আগে মারা যাওয়ায় শিশুটি বরিশাল নদী বন্দরে থাকত। তার সৎবাবা মো. বশির ঢাকায় বাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ওসি আবদুর রাজ্জাক জানান,

‘লাশ উদ্ধার করে তার বাবা বশিরকে জানালে তিনি লাশ নিতে অপরাগতা করেন।

তিনি (বশির) এসে যদি লাশ না নেন তাহলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।’

উল্লেখ্য, চাঁদনী, সাথী, আসলাম ও জনি পল্টনের পাশে বসে ছিল। হঠাৎ করে দুষ্টুমির ছলে নাইম (১৩) পিছন থেকে এসে সাথী ও আসলামকে ধাক্কা দিয়ে কীর্তনখোলা নদীতে ফেলে দেয়।

আসলাম সাঁতরে উঠে আসে। কিন্তু সাথী সাঁতার না জানায় নিখোঁজ হয়। নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করেও সম্ভব হয়নি।

এরপর ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি