রাজধানীতে সিলিং ফ্যানে ঝুলছিল চা দোকানির মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় জয়নাল (৪৩) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) রাতে কামরাঙ্গীরচরের পূর্বরসুলপুর ৭ নম্বর গলির মিরাজ মিয়ার বাসার একটি কক্ষ থেকে ওই চা দোকানির লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত জয়নাল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হাওলাদার কান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পূর্বরসুলপুর ৭ নম্বর গলি মিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘খবর পেয়ে কামরাঙ্গীরচর পূর্বরসুলপুর ৭ নম্বর গলির মিরাজ মিয়ার বাসার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই চা দোকানির মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১১ মে) সকালে লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

নিহত জয়নালের স্ত্রীর বরাতে এসআই সাইফুল ইসলাম জানান,

‘বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জয়নাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব-অনটনের জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card