রায়পুরায় প্রতিরোধ যুব সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নরসিংদীর রায়পুরায় মহান বিজয় দিবসে রায়পুরায় প্রতিরোধ যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল সকালে নরসিংদীরন রায়পুরা রামনগর হাটি মাঠ প্রাঙ্গনে বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে ও মো: ইনতাজ মিয়ার পরিচালনায় মের্সাস ইয়াছিন এন্টার প্রাইজ এন্ড কন্সট্রাকশন এর ব্যবস্থাপনায় রায়পুরা প্রতিরোধ যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা মেয়র মো: জামাল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,দৈনিক মানবজমিন এর ব্যবস্থাপক সমাজ সেবক সারোয়ার হোসেন টুটুল, আকিজ সিমেন্ট কোম্পানীর ডিষ্ট্রিবিউটর হাজী মো: জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম রনি। শুভ উদ্ধোধন করেন পৌর যুবলীগ সাধারন সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুবেল। অনুষ্ঠানটি পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা রামনগর হাটি প্রতিরোধ যুব সংঘের সাবেক সদস্য মো: মুকুলে আজম, সদস্য শিব্বির আহমেদ। অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনায় ছিলেন মো: বাবুল মিয়া, মো: সারুয়ার হোসেন, মো: রিফাত মোল্লা, মো: হানিফ মিয়া, মো: সোহান মিয়া, মো: সোহাগ মিয়া, মো: সাহাদাত হোসেন, মো: হোসাইন আহমেদ প্রমুখ। নরসিংদীর রায়পুরায় মহান বিজয় দিবসে প্রতিরোধ যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবছরের ন্যায় মের্সাস ইয়াছিন
এন্টার প্রাইজ এন্ড কন্সট্রাকশন এর ব্যবস্থাপনায় কয়েক শতাধিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

Share this news as a Photo Card