রূপগঞ্জে কারখানায় বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানায় বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) শ্রমিকদের বিক্ষোভ চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, াভিযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান,

‘কারখানাটিতে ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বকেয়া বেতন ও ভাতা আটকে রেখেছে মালিকপক্ষ।’

‘এ পর্যন্ত ৪ দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে আশ্বাস দিয়েও বেতন-ভাতা পরিশোধ করা হয়নি।’

এ প্রসঙ্গে কারখানার প্রশাসনিক জিএম আদনান বলেন,

‘মালিকের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হবে।’

অপরদিকে, এ প্রসঙ্গে ওসি এএফএম সায়েদ বলেন,

‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আজকে অর্ধেক বেতন-ভাতা দিয়ে দেবে। আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি