রাজধানীর শাহবাগ শিশুপার্কে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ মে) ভোরে শাহবাগ শিশুপার্কের ভেতরে পশ্চিম ডাম্পিং সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শাকিল হোসেন (১৮)।
শাকিলকে হাসপাতালে নিয়ে যাওয়া ও প্রত্যক্ষদর্শী মো. আল আমিন জানান,
সোমবার (১ মে) ভোরে শাকিল তারই পরিচিত শাওন নামে একজনের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান।
খবর পেয়ে শাকিলের বড় বোনজামাই বাবু ব্যাপারী সেখানে হাজির হন এবং শাকিলকে বকাঝকা করতে থাকেন।
একপর্যায়ে একটি রডের টুকরো দিয়ে শাকিলের বুকে আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে সেখানেই তার মাথায় পানি ঢালা হয়।
কিন্তু অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
শাকিলের বড় ভাই মো. শাহিন হোসেন জানান,
তারা কামরাঙ্গীরচর আশরাফাবাদ ৯ নম্বর গলিতে থাকেন। শাকিল মাদকাসক্ত ছিলেন। মাঝে মাঝে সে ঘোড়া গাড়ি চালাত।
তিনি আরও জানান, ভোরে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসেন তারা। তুচ্ছ বিষয় নিয়ে বড় বোনজামাই বাবু বেপারী শাকিলকে রড দিয়ে আঘাত করেছে বলে জানতে পেরেছেন তারা।
শাহবাগ থানার এসআই কেএস জাহান-ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলাভাই তার শ্যালক শাকিলকে রড দিয়ে আঘাত করেন। এতে শাকিল অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
শাকিলের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবু ব্যাপারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
- সিরাজগঞ্জে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব
- আদমদীঘিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
- সংসার চালাতে সারারাত হকারি করেন বৃদ্ধা
- দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- প্রথম সেলস অফিস চালু করেছে ‘এয়ার অ্যাস্ট্রা’
- দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
- ‘কবরে অক্ষত লাশ’ জান্নাতি হওয়ার আলামত কী?
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- দেহরক্ষীর বিয়েতে গিয়ে কটাক্ষের শিকার কার্তিক আরিয়ান
- ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
- বাবার হাতে খুন ১২ বছরের রায়হান!

Comments are closed.