কক্সবাজার শহরের এক আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে সানমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।
সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিলেন এবং পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,
‘শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।’
তিনি আরও জানান,
‘প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।’
‘এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে।’
মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’
আরও পড়ুন:
- বদরগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড; ঘুমন্ত শিশুর প্রাণহানি
- নারায়ণগঞ্জ কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ৮১৪ জনের নামে মামলা
- মাটির তৈরি নানা শিল্পকর্ম বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জের ভ্রাম্যমান দোকানে
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪
- নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- বিদেশি প্রতিনিধিরা কেউ বলেনি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে : শাজাহান
- বিএনপির স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ নেই: রিজভী

Comments are closed.