চট্টগ্রামের সীতাকুণ্ডে সুপ্রিয়া দেবী নামের ১৮ মাসের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
বুধবার (২৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সুজন কুমার নাথের কন্যা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ মাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘নিহতের মা প্রিয়াংকা দেবী মানসিক প্রতিবন্ধী। সকালে প্রিয়াংকা দেবীর শাশুড়ি ও স্বামী ঘরের বাইরে গেলে নিজের ১৮ মাস বয়সী একমাত্র কন্যা সন্তানকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।’
‘পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সালাউদ্দিন জানান,
‘নিহতের মা একজন মানসিক প্রতিবন্ধী। এর আগেও মেয়েকে দুইবার হত্যা করতে চেয়েছিলো।’
‘পরিবারের লোকজন থাকায় মেয়েকে হত্যা করতে পারেননি। কিন্তু এবার ঘরে কেউ না থাকায় সে মেয়েটিকে গলাটিপে হত্যা করে।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন,
‘নিহতের ঘটনায় মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন:
- রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি হলো ঈদের একদিন আগে
- পশুর খাবার পরিবহনকৃত ট্রাকে ইয়াবা পাচার; গ্রেফতার ৩
- ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হয়েছে: কাদের
- পদ্মা সেতুতে রেকর্ড ৪ কোটি ৬১ লাখ টাকার টোল আদায়
- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কমতে শুরু করেছে দীর্ঘ যানজট
