জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৫ আগস্ট সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এছাড়াও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার একদিনের জন্য দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল শেখ বলেন,
‘জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে উভয় দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীপারাপার স্বাভাবিক রয়েছে।’
আরও পড়ুন :
- বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- দেশের পাঁচটি বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত এর আভাস
- আজও দেশবিরোধী ষড়যন্ত্রে স্বাধীনতাবিরোধীরা
- ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পেসার স্টিভেন ফিন
- নোয়াখালীতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে গরু বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
- আগস্টেই পঞ্চগড়-খুলনা রুটে নতুন ট্রেন চালু
- ধোবাউড়ায় টিসিবির ১৮ বস্তা চালভর্তি পিকআপসহ আটক ২
- মান্দায় বাগান থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
- ফরিদপুরে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা,
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৬
- ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
