বিক্ষিপ্তভাবে বিভিন্ন সিনেমার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় পাঁচ সিনেমা। এরই মধ্যে ‘সুড়ঙ্গ’ ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’ সিনেমাগুলো চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে মুক্তির তারিখ লিপিবদ্ধ করেছে।
‘ক্যাসিনো’ আজ কালের মধ্যে তারিখ নিতে পারেন বলে জানিয়েছেন সমিতির অফিস সহকারী সৌমেন রায় বাবু।
সুড়ঙ্গ:
সিনেমাগুলোর মধ্যে সবার আগে মুক্তির তারিখ নিয়েছে । এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় নায়ক আফরনা নিশোর। তার বিপরীতে আছেন তমা মির্জা। জানা গেছে, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি।
প্রিয়তমা:
শুরু থেকে শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনা তুঙ্গে। ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন হিমেল আশরাফ। এতে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে দেখা যাবে ঢালিউড কিংয়ের বিপরীতে। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি এরইমধ্যে হল বুকিংয়ে সেঞ্চুরি করেছে।
প্রহেলিকা:
ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে প্রায় আট বছর পর পর্দায় ফিরছেন। এতে তার নায়িকা শবনম বুবলী। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
লাল শাড়ি:
সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’। এটির সহ-প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন অপু বিশ্বাস। আরও আছেন সাইমন সাদিক। ছবির পরিচালক বন্ধন বিশ্বাস।
ক্যাসিনো:
বুবলী অভিনীত ঈদের দ্বিতীয় ছবি ‘ক্যাসিনো’। এতে তার নায়ক নীরব। অ্যাকশধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
আরও পড়ুন:
- সম্পত্তি নিয়ে শাশুড়ি-বৌমার মারামারি
- লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
- এবার ‘গোপন নথি’ নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস!
- প্রতিমন্ত্রীর উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব
- চলন্ত ট্রেনের ওপরে ডিস লাইনের তারে আটকে নিহত ১
- টানা ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর, খোলা ইমিগ্রেশন
- ল্যাবএইড’এ ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু; ৭ জনের বিরুদ্ধে মামলা

Comments are closed.