ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমারের বাবা পিএস মনি। শুক্রবার সকালে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন। বাবার মৃত্যুর খবরটি তারা তিনজন যৌথ এক বিবৃতিতে জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, ‘আজ সকালে আমাদের বাবা পিএস মনি মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিক্যাল সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন; তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
অজিত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। চলতি বছরের ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। এতে অজিতের বিপরীতে অভিনয় করেন মঞ্জু ওয়ারিয়ার।
আরও পড়ুন:
- সিনেমার মতো বাস্তবেও দেখালাম: শাকিব খান
- জাতিসংঘের সামনে বিএনপির মানববন্ধন
- বলিউডের প্রদীপ নিভে গেলো এবার
- ইতালীয়ার রাজধানী রোমে মৌন মিছিল করেন
- নির্ধারিত কিছু শর্ত অনুযায়ী রোজা সম্পন্ন হয়
- ওয়ানডে বিশ্বকাপের এবারের বিজয়ী হবে কোন দল!
- হাসপাতালে ভর্তি শামীম ওসমান, দোয়া চাইলেন অয়ন
- ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
- চাঁদা দাবির অভিযোগে শাকিব খানের করা মামলার সমন জারি
- গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন
- পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জাস্টিন ট্রুডো
- ‘মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’
এন এ এন টিভি

Comments are closed.