দুই বছরেই ভিকি-ক্যাটের দাম্পত্যে মোহভঙ্গ!

দাম্পত্য জীবন সবে মাত্র বছর দুয়েক হলো, আর এর মধ্যেই নাকি ঘটে গেলা মোহভঙ্গ! ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের দাম্পত্যে ফাটল ধরার খবরে জল্পনা তুঙ্গে!

সমস্যার সূত্রপাত আসলে এক ভাইরাল টুইটকে ঘিরে। যেখানে দাবি করা হয়েছে,

‘ক্যাটরিনা কাইফ নাকি ভিকির সঙ্গে সুখী নন। অভিনেতার লিঙ্গ শিথিলতার সমস্যা রয়েছে। তার জেরেই দাম্পত্য কলহ তুঙ্গে। এই সমস্যার জন্য নাকি ওষুধও খাচ্ছেন অভিনেতা।’

এদিকে, এ নিয়ে দিন দুয়েক আগেই নাকি ক্যাটরিনার সঙ্গে অশান্তি করে ভ্যানিটি ভ্যানে ফোন ভেঙে ফেলেছেন ভিকি।

ভাইরাল ওই টুইট নিয়ে ইতোমধ্যেই শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। এমন কুরুচিকর টুইট নিয়ে যদিও কোনোরকম মুখ খোলেননি ভিকি-ক্যাট।

তবে তাদের অনুরাগীরা যদিও ওই নেটিজেনকে তুলোধোনা করতে ছাড়েননি। তাদের দাবি, মিথ্যা খবর রটাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই স্ত্রীর দরাজ প্রশংসা করে ভিকি জানিয়েছিলেন, কৌশল পরিবারের ‘বউমা’ ক্যাট সুন্দরী পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন।

কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসেন তিনি।

সব কর্মীদের ডাকেন এবং সংসারে কোথা থেকে কী খরচ হচ্ছে, আর কত টাকা ব্যয় হতে পারে— সবটা আলোচনা করেন।

তবে এবার এসবের মাঝেই কি না তাদের দাম্পত্যে ফাটলের খবর শোনা গেল!

আরও পড়ুন:

এনএএন টিভি