রাজকুমার-পত্রলেখা কি সুখবর দিলেন

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা তাদের জীবনে এক নতুন আনন্দের খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন, তারা বাবা-মা হতে চলেছেন। এই খবরে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছে নেটদুনিয়া।

রাজকুমার ও পত্রলেখা ইনস্টাগ্রামে একটি বাচ্চার দোলনার ছবি পোস্ট করে লেখেন, ‘শিশু আসছে।’ ক্যাপশনে রাজকুমার লেখেন, ‘দারুণ আনন্দিত।’

এই ঘোষণার পর বলিউড তারকারা ও ভক্তরা তাদের অভিনন্দনে ভরিয়ে দেন। বরুণ ধাওয়ান লেখেন, ‘অভিনন্দন!’ সোনম কাপুর লেখেন, ‘তোমাদের জন্য খুব খুশি লাগছে।’ পুলকিত সম্রাট, নেহা ধুপিয়া, ফারহা খানসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ফারহা খান মজার ছলে লেখেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। এই খবর গোপন রাখা আমার পক্ষে খুব কঠিন ছিল।’

রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনাকল্পনা ছিল তুঙ্গে। সবাই ধারণা করেছিলেন, তাঁরা প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাতে যাচ্ছেন। কিন্তু রাজকুমার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন যে এমন কিছু নয়। তিনি পোস্টের নিচে উল্লেখ করে লিখেছিলেন, ‘আমরা এখন বাবা-মা হচ্ছি না।’

২০১০ সালে রাজকুমার রাও এবং পত্রলেখার প্রথম সাক্ষাৎ হয়েছিল। ১১ বছর তাঁদের প্রেমের গাড়ি চলেছিল। এরপর এই যুগল ২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন।

আগামীকাল শুক্রবার মুক্তি পাবে রাজকুমার রাও অভিনীত ছবি ‘মালিক’। এই ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মানুষি ছিল্লারকে। রাজকুমার ‘মালিক’ ছবিতে অ্যাকশন নায়ক হিসেবে ধরা দিতে যাচ্ছেন। এই প্রথম তাঁকে এমন অবতারে দেখা যাবে। ‘মালিক’ ছবির অন্যতম মূল চরিত্রে আছেন পশ্চিম বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

এনএএন টিভি