মাদক কাণ্ডে জড়িয়ে ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন কোরিয়ান অভিনেতা ইয়ো আহ ইন।
নেটফ্লিক্সের জন্য নির্মিতব্য সিরিজ ‘হেলবাউন্ড’-এ অভিনয় করার কথা ছিল তার। কিন্তু মাদক কাণ্ডে নাম আসায় ছিটকে পড়লেন তিনি।
২০২১ সালে মুক্তি পায় সিরিজ ‘হেলবাউন্ড’-এর প্রথম কিস্তি। সেখানে ইয়ো আহ ইনকে দেখা গেছে একজন ধর্মীয় নেতা চরিত্রে।
এতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। ২০২১ সালে নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিরিজের তালিকায় ছিল আলোচিত সিরিজটি।
সিরিজটির দ্বিতীয় অধ্যায়েও অভিনয়ের কথা ছিল ইয়োর। কিন্তু মাদকই কাল হলো তার জন্য। অবশ্য মাদক কাণ্ডে ইয়োর নাম জড়ানো নতুন কিছু না।
এর আগেও কোকেন, প্রপোফল, গাঁজাসহ বেশ কয়েক ধরনের মাদক নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। সে কারণে তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে সিউল মেট্রোপলিটন পুলিশ।
প্রসঙ্গত, ইয়োর ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে। সে বছর একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে সামনে এনেছিলেন তিনি।
এরপর পেছনে তাকাতে হয়নি তাকে। সিরিজে, সিনেমায় অভিনয় করছিলেন দাপিয়ে। কিন্তু সেই ছন্দপতন ঘটল মাদকের থাবায়।
আরও পড়ুন:
- বিএসটিআই মিরপুরের শাহ আলী মার্কেটে এ অভিযান চালায়
- ছাত্রী অপহরণ মামলার আসামিকে বাঁচাতে চেয়ারম্যানের কাণ্ড!
- আমদানি করা খেজুর কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে
- সমুদ্রে হট প্যান্ট-সাদা টপ পড়ে তুমল সমালোচিত অপরাজিতা
- থানচি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই
- মির্জা ফখরুল : জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে
- মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
- জীবিত হয়েও মৃতের তালিকায় ২৩০ জন
