শ্রাবন্তী ফেঁসে যাচ্ছেন রোশানের আরও এক মামলায়

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার তৃতীয় স্বামী রোশান সিংকে জীবন থেকে যেন কোনোভাবেই সরাতে পারছেন না।

বিয়ের এক বছর ঘোরার পরেই আলাদা হয়ে যান শ্রাবন্তী রোশান। তবে এখনো পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি তাদের।

শ্রাবন্তী

গণমাধ্যমসূত্র জানায়, সাবেক স্ত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’এ মামলা  করেছেন রোশান।

যদি স্বামী বা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই বাড়ি ছেড়ে বা দাম্পত্য সম্পর্ক ছেড়ে চলে যান তা হলে অপরজন এ মামলা করতে পারেন।

রোশানের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন।

এ ক্ষেত্রে রোশান যদি মামলায় জয়ী হন তা হলে আদালতের নির্দেশে আবারও সাবেক স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রোশান জানিয়েছিলেন, তাদের পরিবারে বিয়ে ভাঙার চল নেই। তিনি শ্রাবন্তীকেই আবার ফেরত চান।

যদিও স্বামীর বিরুদ্ধে গিয়ে বিচ্ছেদের মামলা করেন শ্রাবন্তী। সেই সঙ্গে রোশানের থেকে ভরণপোষণ চেয়েছেন তিনি।

গত মঙ্গলবার খোরপোষের মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন আদালত। কারণ শ্রাবন্তীর বিরুদ্ধে অপর একটি মামলা চলছে।

ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারি অর্থাৎ হলফনামা দিয়ে আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন রোশান।

খোরপোষের মামলায় স্থগিতাদেশ জারি করলেও মিথ্যা সাক্ষীর মামলা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।

Share this news as a Photo Card