ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার অনুষ্ঠান মানেই ভক্তদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস ।
বলিউডের শীর্ষ কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পোটিফাইয়ে সবচেয়ে বেশি অনুসারী এখন অরিজিতের। তার আগে এই রেকর্ড ছিল টেইলর সুইফটের, জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। টেইলর সুইফটকে পেছনে ফেললেন বলিউডের এই শিল্পী। কদিন আগে তার অসুস্থতার খবর বিমর্ষ করেছিল ভক্তদের। এবার তাকে নিয়ে নতুন এ খবরে চাঙ্গা হয়ে উঠেছেন তারা। স্পোটিফাইয়ে অরিজিৎ সিংয়ের অনুসারী সংখ্যা ১১ কোটি ৭২ লাখ। টেইলর সুইফটের অনুসারী সংখ্যা ২১ হাজার কম। তবে মাসভিত্তিক শ্রোতা সংখ্যার নিরিখে এখনো অরিজিতের চেয়ে অনেকটা এগিয়ে আছেন টেইলর সুইফট।
টেইলর সুইফট স্পোটিফাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ অনুসৃত শিল্পী। তার অনুসারী সংখ্যা ১১ কোটি ৭১ লাখ ৭০ হাজার। সর্বোচ্চ অনুসারীর দিক থেকে তৃৃতীয় স্থানে আছেন ব্রিটেনের শিল্পী এড শিরান। তার অনুসারী সংখ্যা ১১ কোটি ৫০ লাখ ১০ হাজার। সর্বোচ্চ অনুসারীর তালিকায় পরের ধাপে শিল্পীদের মধ্যে আরও আছেন আরিয়ানা গ্রান্ডে, বিলি এইলিশ প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অরিজিতকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন টেইলর সুইফট। পরে আবারও সেখানে ফিরেছেন অরিজিৎ সিং। ভারতীয় শিল্পী হিসেবে তিনিই প্রথম স্পোটিফাইয়ে ১০০ মিলিয়ন অনুসারী পেরিয়ে খবরের শিরোনামে আসেন। তিনি ছাড়া সেখানে সর্বোচ্চ অনুসৃত ভারতীয় শিল্পীদের মধ্যে আছেন এ আর রহমান। ৪ কোটি ৯০ লাখ অনুসারী নেয় ‘টপ-২০’তে অবস্থান করছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ইউরোপ সফরে মাত্র ২ ঘণ্টার একটি লাইভ অনুষ্ঠানে গাওয়ার জন্য তিনি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
যা অন্যান্য গায়কদের লাইভ কনসার্টের পারিশ্রমিককে ছাপিয়ে এক নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে।
১৪ কোটি টাকা পারিশ্রমিকের এই খবর অরিজিতকে লাইভ কনসার্টের জগতে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে অরিজিতের অসুস্থতার খবর পাওয়া যায়। নিজেই ভক্তদের সে খবর জানিয়েছিলেন। এ কারণে তার সব কনসার্টও বাতিল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, প্রিয় অনুরাগীরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার কিছু শারীরিক সমস্যা হয়েছে। তাই আগস্ট মাসের কনসার্টগুলোর সময় পরিবর্তন করতে হচ্ছে।

2 Replies to “অরিজিৎ সিং বিশ্ব রেকর্ড গড়লেন”
Comments are closed.