অভিনেত্রী তানিন সুবহা লাইফ সাপোর্টে

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

জানা গেছে, গতকাল সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন।

এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারের পরামর্শ আফতারবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

তানিন সুবহার ভাই রমিম জানান, গতকাল সোমবার হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। বেশ কয়েকবার বমি করলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।

তাসলিমা বেগম তানিন সুবহার মা দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে।”

এরপর ডাক্তারের পরামর্শ আফতারবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন । পরবর্তীতে নাটক এবং সিনেমায় অভিনয় শুরু করেন। বড় পর্দায় অভিষেক ঘটে মাটির পরী’ সিনেমার মাধ্যমে । তানিন সুবহা দুই যুগ ধরে মিডিয়ায় কাজ করছেন ।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

তানিন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন । তানিন সুবহা অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছেন ।

বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।