বাংলাদেশে ‘ধূমকেতু’ মুক্তি দিতে ফারুকীকে অনুরোধ প্রযোজকের

‘ধূমকেতু’ সিনেমাটি এক দশক আগে নিয়ে গেছে দেব-শুভশ্রী ভক্তদের। এ জুটির স্মৃতি জাগানিয়া প্রেম, খুনসুটি দেখতে পশ্চিমবঙ্গের সিনেমা হলে লাইন পড়েছে। এবার ছবিটি বাংলাদেশেও মুক্তি দিতে ইচ্ছুক প্রযোজক রানা সরকার।

সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন এ টালিউড প্রযোজক।

নিজের ফেসবুকে রানা সরকার লিখেছেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী…। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে।’

এরপর প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার উদ্দেশে লেখেন, ‘মাননীয় বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে রানা সরকার লিখেছেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

নিজের এই আবেদনের পাশাপাশি তিনি ভক্তদের উদ্দেশ্যে আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’

ব্যক্তিগত জীবনে প্রেম ও বিচ্ছেদের কারণে দীর্ঘ সময় একসঙ্গে কাজ না করলেও দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি।

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয় । এরপর তারা একসঙ্গে উপহার দেন ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ ও ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর মতো সুপারহিট ছবি

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয়ের সূচনা করে ভারতীয় বাংলা সিনেমায় অনন্য এক রেকর্ড গড়েছে।

দেব-শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী।

 

এনএএন টিভি