দেরিতে হলেও আমি সিনেমাতে যাব : তৌসিফ

স্কুলজীবন থেকেই অভিনেতা তৌসিফ মাহবুবের মাথায় সিনেমার পোকা ঢুকে রয়েছে। এখনো সিনেমায় না এলেও আপাতত নাটকেই থিতু রয়েছেন এ অভিনেতা।

শনিবার তার আসন্ন নাটক ‘খোয়াবনামা’ নাটক নিয়ে এক আলাপচারিতায় সিনেমা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় সিনেমা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে

দেরিতে হলেও একদিন আমি সিনেমাতে যাব।’
এরপর আরো বললেন, “আমি সব ধরনের সিনেমা করতে চাই। ‘বরবাদ’-এর মতো সিনেমা করতে চাই, আবার ‘জংলি’, ‘দাগির’ মতো সিনেমা করতে চাই, আবার আমি ‘উৎসস’-এর মতো সিনেমাও করতে চাই।”

সিনেমার প্রসঙ্গে কথা বলতে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নেতিবাচকতা নিয়েও মন্তব্য করেন এ অভিনেতা।

তৌসিফ মাহবুব বলেন, আমি আমার চারপাশের পরিবেশ এবং দেশকে সুন্দরভাবে দেখতে চাই। সবাই সহজ সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করবে না। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, সাহায্য করার মানসিকতা থাকবে।

‘ঠিক যেমন যখন ট্র্যাফিক পুলিশ ছিল না, ছাত্ররা গিয়ে রাস্তায় মানুষের উপকারের জন্য ট্রাফিকের কাজ করেছে। সবার সবকিছুতে নিষ্পাপ থাকুক।’

আলাপপ্রসঙ্গে তৌসিফ সিনেমাতে অভিনয়ের ইচ্ছে জানিয়ে বলেন, আমি সবধরণের সিনেমা করতে চাই। আমি ‘বরবাদ’র মতো সিনেমা করতে চাই, আবার জংলি, দাগির মতো সিনেমা করতে চাই, আবার আমি উৎসবের মতো সিনেমাও করতে চাই।

তৌসিফ মাহবুব বলেন, সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে। দেরি হলেও আমি সিনেমাতে একদিন যাবো।

ভিকি জাহেদের পরিচালনায় ২৮ আগস্ট ‘খোয়াবনামা’ রিলিজ হবে। এতে তৌসিফের বিপরীতে আছেন তানজিন তিশা। সম্প্রতি এ নাটকের শুটিংয়ে তৌসিফ নিজেকে কাফনে মুড়িয়ে কবরে শুয়ে থাকার দৃশ্যে অভিনয় করেছেন। সেখানে ছয়টি সাপও রাখা হয়েছিল।

সেই শুটিং ভিডিও এই অভিনেতা তার পেইজে পোস্ট করেছেন। যার ভাইরাল হয়ে যায়।এই অভিজ্ঞতা তৌসিফের প্রায় ১২ বছরের ক্যারিয়ারে প্রথম হয়েছে।

তৌসিফ বলেন, সব পেশায় রিস্ক নিতে হয়। আমি অভিনয়ে যুক্ত। আমার অবস্থান থেকে রিস্ক নিয়ে কাজ করেছি। বাকিটা দর্শক বলতে পারবে। সবসময় এতো ভালো স্ক্রিপ্ট আসে না, যেখানে ভিন্ন কিছু করার সুযোগ হয়। এবার সুযোগটা যেহেতু কাজে লাগানোর চেষ্টা করেছি।

এনএএন টিভি