বিয়ের আগেই বিচ্ছেদ হয়ে গেল বিজয়-তামান্নার

‘অ্যান্থলজি’ ছবিতে কাজ করার সময় মন দেয়া নেয়া হয় জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া ও বিজয় বার্মার। বছর দুয়েক সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তামান্না জানিয়েছিলেন খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু নিয়তির বাঁকবদলে ভেসে বেড়াচ্ছে তাদের বিচ্ছেদের খবর।

একটু একটু করে প্রস্তুতি নিচ্ছিলেন বিয়ের। মুম্বাইয়ে নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা। সপ্তাহখানেক হলো সম্পর্কে ছন্দপতন হয়েছে তাদের।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন।

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

কাজের ক্ষেত্রে তামান্নার সময় দারুণ কাটছিল। যে গানেই নাচছেন তা-ই ‘হিট’। তবে ব্যক্তিগত জীবনের হঠাৎ এই ছন্দপতনে কাটিয়ে উঠছেন তারা।

এনএএন টিভি