বুবলীর পর এবার জিডি করলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা শবনম বুবলীর পর এবার অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ভাটারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে অপু বলেছেন,বেশ কিছুদিন যাবত ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। সংবাদমাধ্যমে রাজন বলেন, জিডি করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, জিডিতে অপু বলেছেন, বেশ কয়েকটি ব্লগার, ইউটিউব চ্যানেল ও ব্যক্তি আমার নামে ভিত্তিহীন, অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এ অবস্থায় আমি সাধারণ ডায়েরি করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।

জানা গেছে, ৩৪টি অভিযুক্ত ব্লগ আর ইউটিউব চ্যানেলের মধ্যে বুবলি ফ্যান, সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা, রাইদ রবিসহ বেশ কয়েকটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু।

বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি ঢালিউড কুইনকে।

অপু রাজধানীর ভাটারা থানায় জিডি করার আগে একই অভিযোগ নিয়ে এ থানাতেই জিডি করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

 

এনএএন টিভি