ভাগ্য বদলাচ্ছে সেই মালা বিক্রেতা মোনালিসার, প্রথম সিনেমার পারিশ্রমিক কত জানেন?

সম্প্রতি আলোচনার শীর্ষে মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে। অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে তার একটি নান্দনিক ছবি। ভারতের মহাকুম্ভে মালা বিক্রি করে সবার নজরে আসেন তিনি। তার সৌন্দর্য নিয়েও আলোচনা তুঙ্গে। বলিউড সিনেমায় অভিষেক হয়েছে ভাইরাল গার্ল মোনালিসার।

সিনেমায় অভিষেকের পাশাপাশি সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চুক্তিপত্র সই করেছেন করেছেন তিনি। এবার জানা গেল তার প্রথম বলিউড সিনেমার পারিশ্রমিক সম্পর্কে।

জানা গেছে, ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় দেখা যাবে মোনালিসাকে। এ সিনেমার জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ইতোমধ্যেই অগ্রীম পারিশ্রমিক হিসেবে ১ লাখ টাকা দেয়া হয়েছে মোনালিসাকে। এদিকে তার গ্ল্যামার অবতার দেখে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া মানেই গ্ল্যামার। সেই গ্ল্যামারের পরত লেগেছে মহাকুম্ভের মোনালিসার চেহারাতেও। সম্প্রতি এক মালয়ালি অনুষ্ঠানেই তা ধরা দিয়েছে। কোঁকড়া চুল। ঝক ঝরে ত্বক, মুখে স্নিগ্ধ হাসি। তিনি যে ইতোমধ্যেই ‘বলিউড রেডি’, সেটা সেই অনুষ্ঠানে যোগ দিয়ে হাবেভাবে বুঝিয়ে দিলেন।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার। যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি পরিচালনা করেছিলেন। পরিচালকের হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা। সিনেমাটিতে রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে কাজ করবেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card